Header Ads Widget

 


বড়াইগ্রামে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

 


বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি 

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। 
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা পাট কর্মকর্তা মমিনুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ উমিরুল, ক্যালব জেলা ব্যবস্থাপক মোঃ কোরবান আলী। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আনসারী।
এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন
বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিশ্রমের মাধ্যমে সমবায়ই হতে পারে টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি।
দিনব্যাপী নানা কর্মসূচি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়াইগ্রামে ৫৪তম জাতীয় সমবায় দিবসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

Post a Comment

0 Comments