Header Ads Widget

 


বড়াইগ্রামে ধোলার বিলের মধ্যে খাল খনন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

 


বড়াইগ্রাম  (নাটোর) প্রতিনিধি

 নাটোরের বড়াইগ্রাম উপজেলায় খতিয়ানভুক্ত ব্যক্তি মালিকানা জমিতে ধোলার বিলের মধ্যে জোরপূর্বক খাল খনন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার উপলশহর এলাকার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ধোলার বিল স্বার্থ রক্ষা কমিটির বেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক খবির উদ্দিন মাস্টার। সেখানে উপস্থিত ছিলেন ধোলার বিল স্বার্থ রক্ষা কমিটি ৩/৪ টি গ্রামের ছয় শতাধিক মানুষ। 

বক্তারা বলেন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের অন্তর্গত উপলশহর বিলের পানি হরিবিদিতলা/মাস্যপাড়া দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির অপরিকল্পিতভাবে পুকুর খনন করার কারণে কয়েক বছর যাবৎ উপলশহর বিলের কয়েক শত একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

 এতে উপলশহর বিলের আবদ্ধ পানি ধোলার বিলের মধ্যে প্রবাহিতকরণের জন্য জোরপূর্বক খাল খননের প্রচেষ্টা চালাচ্ছে প্রভাবশালীরা। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ধোলার বিলের প্রায় ৬ হাজার বিঘা জমিতে জলাবদ্ধ সৃষ্টি হতে পারে ও সাদা রশুন চাষ হুমকির মুখে পড়বে। এমতাবস্থায় অনতিবিলম্বে পূর্বের ন্যায় হরিবিদিতলা/মাস্যপাড়া দিয়েই উপলশহর বিলের পানি নিষ্কাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসীর পক্ষে বক্তারা।

Post a Comment

0 Comments