Header Ads Widget

 


বড়াইগ্রামে সংসদ সদস্য আবদুল আজিজের সাথে শিক্ষদের মতবিনিময়

 


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, 

  নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষকদের সাথে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,অনুষ্ঠান শুরুতে ফুল ও ক্রেস্ট  দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষক প্রতিনিধিগণ  ।

 বৃহষ্পতিবার  (৫ মার্চ) উপজেলা অডিটরিয়াম হল রুমে
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আকতার, বড়াইগ্রাম সরকারী  ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস.এম লুৎফর রহমান, আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইছাহাক আলী, ধানাইদহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আকমল হোসেন, বনপাড়া পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন রাজু, প্রধান শিক্ষক রেজাউল করিম, আসাদুজ্জামান প্রমুখ।  

  সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিগ্রি কলেজ, কারিগরী কলেজ ও মাদাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।  

Post a Comment

0 Comments