Header Ads Widget

 


নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় নিহত - ১


বড়াইগ্রাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বনপাড়া -পাবনা মহাসড়কে পুলিশ তদন্ত  কেন্দ্রের সামনে   এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুর রসিদ শেখ সরদারপাড়া   এলাকার  মৃত রইজ উদ্দিন শেখের ছেলে। 

তিনি আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments