Header Ads Widget

 


বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের কৃষি উপকরণ বিতরণ

 


হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার :

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুম ২০২৬-২৭ সালে তুলা চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ড, রাজশাহী জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে তুলা চাষের পরিধি বৃদ্ধি পেলে বস্ত্রশিল্পের কাঁচামালের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তুলা আমদানির ওপর নির্ভরতা কমবে এবং কৃষকদের আয় বৃদ্ধি পাবে। এ লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তিনির্ভর ও লাভজনক তুলা চাষে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার অংশ হিসেবে তুলা চাষের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে তুলা উন্নয়ন বোর্ড, রাজশাহী জোন। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Post a Comment

0 Comments