Header Ads Widget

 


বই সংকটে শিক্ষার্থীরা, একটি করে বই পেয়েই ফিরছে ক্লাসে


লালপুর(নাটোর)প্রতিনিধিঃ সাব্বির হোসেন নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও নাটোরের লালপুর উপজেলায় বই সংকটে ভুগছে বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বই পাওয়ায় অনেক শিক্ষার্থীকে একটি করে বই দিয়েই পাঠ কার্যক্রম চালানো হচ্ছে।
সরেজমিনে লালপুর উপজেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ইকরা কিন্ডার গার্ডেন কেজি স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের মাত্র একটি করে বই তুলে দেওয়া হয়েছে। ফলে একাধিক বিষয়ের পাঠ শুরু করতে না পেরে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ বিষয়ে ইকরা কিন্ডার গার্ডেন কেজি স্কুলের অধ্যক্ষ আসসালাম উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে সানরাইজ কিন্ডার গার্ডেন কেজি স্কুলের অধ্যক্ষ দিনা জানান, “আমরা মাত্র ৫০ শতাংশ বই পেয়েছি তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের অর্ধেক করে বই বিতরণ করেছি।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানের শিখা বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বই সরবরাহ করা হয়েছে। তবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫০ শতাংশ বই দেওয়া হয়েছে। ইকরা কিন্ডার গার্ডেন কেজি স্কুলে কেন শিক্ষার্থীদের মাত্র একটি করে বই দেওয়া হয়েছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments