এ জেড সুজন মাহমুদ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দোয়া মাহফিল উপলক্ষে লালপুর সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২২ মার্চ ২০২৫ ইং তারিখে উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক, বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
উক্ত প্রস্তুতি সভায় লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম রবি সভাপতিতে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: হারুনার রশিদ পাপ্পু এ সময় তিনি বলেন আগামী ২২ মার্চ উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের ইফতারি ও দোয়া মাহফিলকে সর্বোচ্চ উপস্থিতি কামনা করে অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সকল নেতাকর্মীকে আহ্বান করেছেন।


0 Comments