Header Ads Widget

 


পাসপোর্টে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

 

ছবি- সংগৃহীত

ডিএন,নিউজ 24 ডেস্ক:

পাসপোর্ট করার জন্য এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

পাসপোর্ট নাগরিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এটি পেতে যে পুলিশ ভেরিফিকেশন করা হয়, তা হয়রানি।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, 'পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার। পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না। এগুলো লাগে না। এগুলো হয়রানি।' এই হয়রানির ভূমিকা উল্টে দিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

Post a Comment

0 Comments