( নাটোর প্রতিনিধি)মোঃ কায়েস উদ্দিন
নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম - গুরুদাশপুর) সাবেক সংসদ সদস্য ও বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ একরামুল আলমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ওলামা দলের উদ্যোগে শনিবার সকাল দশটার দিকে বনপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আব্দুল মজিদ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক যুগ্ন আহবায়ক ও মরহুমের ছোট ভাই আলমগীর কবির, সাবেক প্রচার সম্পাদক কাওসার আলী জিয়া, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বাবলু, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক লোকমান হোসেন মাস্টার,উপজেলা ছাত্র দলের সাবেক সাবেক সভাপতি মো. কোরবান আলী প্রমুখ।


0 Comments