Header Ads Widget

 


রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক রিজার্ভ অফিস লালমনিরহাট বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত।

 


শরীফ মেহেদী হাসান

রংপুর জেলা প্রতিনিধি 

আজ ১৭ ডিসেম্বর ২০২৪ লালমনিরহাট জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়। 

আজ সকাল ৭ টা ৩০ ঘটিকায় লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স এ রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়কে সাদরে গ্রহণ করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম। অতঃপর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক পরিদর্শন প্যারেড পরিদর্শন করেন। সুন্দর ও আকর্ষণীয় প্যারেড প্রদর্শন এবং চৌকষ প্যারেড দল দ্বারা গার্ড অব অনার প্রদান করার জন্যে প্যারেডে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যদের পুরস্কার ঘোষণা করেন ডিআইজি মহোদয়।এরপর  মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, রিজার্ভ অফিস সহ জেলার সকল নথিপত্র পরিদর্শন করেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)

জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল ,লালমনিরহাট) জনাব মোঃ এ কে এম ফজলুল হক সহ সকল থানা/ইউনিট ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।


Post a Comment

0 Comments