রংপুর জেলা প্রতিনিধ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় গত কয়েকদিন থেকে কনকনে ঠান্ডা প্রবাহিত হওয়ায় হত-দারিদ্র শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। তিনি জানান, গত শুক্রবার রাত ৮ টা থেকে রাত ১১.৩০ টা পর্যন্ত তারাগঞ্জ উপজেলার ইকরচালী, হাড়িয়ারকুঠি, সয়ার ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে অসহায়, দু:স্থ, পাগল, প্রতিবন্ধী এবং ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এরকম কনকনে ঠান্ডা থাকলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ অব্যহত থাকবে


0 Comments