Header Ads Widget

 


লালপুরে ক্ষুদে শিক্ষার্থীদের বিদায়

 

স্টাফ রিপোর্টার:

নাটোরের লালপুরে পদ্মা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার গৌরিপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু।
এতে প্রতিষ্ঠানটির উপদেষ্টা হযরত আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, গৌরীপুর স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল আলম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এএম রায়হান, পদ্মা কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক রাজিব হোসেন প্রমূখ।

Post a Comment

0 Comments